ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ৩ মার্চ ২০২৪
পাবনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন
কারাগারে নেয়া হচ্ছে আসামিকে। ছবি: সংগৃহীত

পাবনায় মাদক মামলায় জনি শেখ (২৮) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের সিনিয়র জেলা জজ আহসান তারেক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জনি শেখ পাবনা সদর উপজেলার গাছপাড়ার আ. বারেকের ছেলে।

Advertisement

মামলার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর সকালে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাবনা সদর উপজেলার গাছপাড়ার জনি শেখের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও র‍্যাব ১২। এ সময় ১০০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার এ রায় দেন আদালত।

এ মামলার আসামিপক্ষে আইনজীবী ছিলেন আতিকুল ইসলাম সাগর ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন দেওয়ান মজনুল হক।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!