ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে কৃষক হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ৩ মার্চ ২০২৪
ফরিদপুরে কৃষক হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
কারাগারে নেয়া হচ্ছে আসামিদের। ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় কৃষক হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- বিশু শেখ, কামরুল মাতুব্বর, আলম ফরাজি, বিকুল সরদার ও রুবেল মাতুব্বর। তারা সবাই জেলার সালথা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের এপিপি নওয়াব আলী মৃধা।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ২১ ডিসেম্বর জেলার সালথা উপজেলার দক্ষিণ আটঘর গ্রামের বাসিন্দা কৃষক এসকেন সরদারের রক্তাক্ত মরদেহ জয়কাইল এলাকার একটি ফসলি ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এসকেন সরদারের ছেলে ইয়াসিন সরদার বাদী হয়ে সালথা থানায় মামলা করেন। রোববার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!