শনিবার রাত ৮ টার দিকে বগুড়া র্যাব-১২ ও র্যাব-৪ সাভার এর যৌথ অভিযানে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নান্টু প্রামাণিক বগুড়ার শাজাহানপুরের শৈধুকুরীর নাজির উদ্দিন ফকিরের ছেলে।
রোববার বেলা ১২ টার দিকে বগুড়া র্যাব কার্যালয়ে স্কোয়াড কমান্ডার মো. সোহেল রানা এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
.png)
মো. সোহেল রানা জানান, ২০১৫ সালে মানিকগঞ্জের ঘিওর থানার রোস্তম আলীর তিন বছরের শিশুকে অপহরণ করে আসামি নান্টু প্রামাণিক। এরপর শিশুটির পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। পরে এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় শিশুটির বাবা অভিযোগ করেন। একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে আসামি নান্টুকে গ্রেফতার করা হয়। এরপর ২০২৩ সালের ১ নভম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আসামি নান্টুর যাবজ্জীবন সাজা হয়। কিন্তু এর আগে জামিনে বের হয়ে তখন থেকেই দীর্ঘদিন পলাতক ছিলেন সাজাপ্রাপ্ত এই আসামি।
সোহেল রানা আরো জানান, নান্টু প্রামাণিক নামে ওই ব্যক্তি শিশু অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদে জানা যায় আসামি গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অবস্থান করছে। শনিবার রাত ৮ টার দিকে সেখানে র্যাব-১২ বগুড়া ও র্যাব-৪ সাভার এর যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা নিতে আসামিকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।