ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৪, ৩ মার্চ ২০২৪
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১
ছবি- ডেইলি বাংলাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে কুষ্টিয়ার মিরপুরে শাহজামাল ওরফে জামালকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মিরপুর-বহলবাড়ীয়া সড়কের মোশারফপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় জামালের কাছ থেকে দেশীয় পাইপগান, ৫টি হাঁসুয়া, গাছ কাটার করাত ও একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে। 

জানা গেছে, গ্রেফতারকৃত জামাল মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের তাছের বিশ্বাসের ছেলে এবং ২০১৫ সালে মিরপুরের চিথলিয়া মাঠে সংগঠিত একটি ডাকাতির ঘটনার মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে মিরপুর-বহলবাড়ীয়া সড়কের মোশারফপুর গ্রামের ভোলাই প্রামানিকের মেহেগণি বাগানে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাত দলটি। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে জামালকে গ্রেফতার করে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ‘জামাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সে একটি ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!