ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ৩ মার্চ ২০২৪
উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত মোহাম্মদ সেলিম। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ মোহাম্মদ সেলিম নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এ সময় তার কাছে থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ সেলিম উখিয়ার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

Advertisement

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএন’র সহকারী পুলিশ সুপার মো. রবিউল হোসেন।

এর আগে, শনিবার রাত পৌনে ২টার দিকে ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার মো. রবিউল হোসেন বলেন, শনিবার রাতে উখিয়ার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ সেলিমের বসতঘরে অভিযান চালায় এপিবিএন-৮। এ সময় একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও দুই রাউন্ড গুলির খোসাসহ তাকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!