ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কবরের ওপর কাঁদছিল নবজাতক, অতঃপর...

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০২:০২, ২ মার্চ ২০২৪
কবরের ওপর কাঁদছিল নবজাতক, অতঃপর...
ছবি- সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে সন্ধ্যার পর সড়কের পাশে জঙ্গলের ভেতর কবরের ওপর কাঁদছিল নবজাতক। সেখান থেকে নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে যান এক অটোচালক। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমন ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে ঐ নবজাতককে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নান্দাইল উপজেলার মুশল্লি ইউনিয়নের তারেরঘাট রসুলপুর এলাকার গ্রামীণ সড়ক দিয়ে মো. সুরুজ মিয়া অটো চালিয়ে যাচ্ছিলেন। তিনি ঐ পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ নির্জন স্থান থেকে এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। পরে তিনি এগিয়ে গিয়ে দেখতে পান ঐ গ্রামের সোহেল মেম্বারের বাবার কবরের ওপরে কাপড়ের টুকরো দিয়ে ঢাকা নবজাতক পড়ে কান্না করছে। এ অবস্থায় সেখান থেকে নবজাতককে উদ্ধার করে সরাসরি নান্দাইল থানায় নিয়ে যান।

Advertisement

পরে থানা থেকে ঐ নবজাতককে হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল বলেন, ‘শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে সুস্থ আছে। বয়স আনুমানিক ২ থেকে ৩ দিন হবে।’

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ‘ঘটনাটি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উদ্ধারকারী ব্যক্তি সুরুজ মিয়া শিশুটির দায়িত্ব নিতে চান। এখন নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!