ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাসপাতালে ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিতে চান ১২ দম্পত্তি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিতে চান ১২ দম্পত্তি
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ফেলে রেখে যাওয়া শিশুটির চিকিৎসা শেষে ঠাঁই হয়েছে ছোটমনি নিবাসে।

বুধবার বিকেলে চিকিৎসা শেষে শিশুটিকে ছোটমনি নিবাসে আনা হয়। আর শিশুটিকে দত্তক নিতে এরইমধ্যে ১২ জনের বেশি দম্পত্তি যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন রাজশাহী ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক মোসা.রেকসোনা খাতুন।

তিনি জানান, শিশুটির নাম এখনো রাখা হয়নি। কয়েক দিনের মধ্যেই রাখা হবে। আর শিশুটিকে দত্তক নিতে ১২ জনের বেশি দম্পত্তি যোগাযোগ করেছেন। তবে পরিবারিক আদালত সবকিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিবেন।  

Advertisement

এর আগে, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ২৬ নম্বর ওয়ার্ডে ওই নবজাতককে রেখে পালিয়ে যান দম্পত্তি। নবজাতকটিকে ভর্তির কাগজ আনার কথা বলে তারা হাসপাতাল থেকে পালিয়ে যান। এরপর আর ফিরে আসেনি। এরপরের দিন রোববার (২৫ ফেব্রুয়ারি) ওই শিশুটির পেট ফুলে গেলে জন্মগত ত্রুটি শণাক্ত করেন চিকিৎসকরা। পরে সোমবার সার্জারি করে ত্রুটি দূর করা হয়। এরপর হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডের সার্জারি বিভাগে চিকিৎসারত ছিলেন ওই নবজাতক। বর্তমানে সম্পূর্ণ সুস্থ ওই নবজাতক। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!