ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে চোরাই অটোরিকশাসহ ‍যুবক গ্রেফতার 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
রাজশাহীতে চোরাই অটোরিকশাসহ  ‍যুবক গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী মহানগরীর বালিয়াপুকুর বড় বটতলা এলাকা থেকে চোরাই অটোরিকশাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এয়ারপোর্ট থানার বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. লাল চান রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়ীয়ার মো. আজাহারের ছেলে।

বোয়ালিয়া থানার এসআই এ এইচ এম সিরাজুর রহমান বলেন, এয়ারপোর্ট থানার বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে অটোরিকশা চুরির মামলায় আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মাদক মামলাও রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!