বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) উপাচার্য ভবনের সীমানা প্রাচীরের ভিতর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। এরপর শাহবাগ থানা পুলিশের সহায়তায় তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, বাইরে থেকে এটা ভিতরে ফেলে দেওয়া হয়েছে। জায়গাটি অনেক ফাঁকা, দেয়ালের একদম কাছাকাছি একটা জায়গায় এটা পাওয়া গেছে। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এটাই দেখতে পেয়েছি।
.png)
তিনি আরো বলেন, যিনি এটি ফেলেছেন তাকে ধরার চেষ্টা চলছে। পুলিশের কাছে তথ্য দেওয়া হয়েছে, তারা এটা তদন্ত করছে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অধ্যাপক মাকসুদুর রহমান আরো বলেন, লোকটা হয়ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত নবজাতকের ডেড বডি নিয়ে কোনো একটা জায়গায় ফেলতে চেয়েছে। কিন্তু, মানুষের কোলাহল থাকায় কোথাও ফেলতে পারেনি। এই জায়গাটা ফাঁকা পেয়েছে, তাই হয়ত এই জায়গাটায় ফেলেছে।