ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সুমন ভূইয়া বলেন, সকাল থেকেই শিশুটি চিকিৎসা ও সিনিয়র স্টাফ নার্সদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। বিকেল পাঁচটার দিকে শিশু চিকিৎসক আখতার হোসেন শিশুটিকে দেখেছিল। রাত সাড়ে ৭টার দিকে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বাকি বিষয়গুলো পুলিশ ও প্রশাসনের নির্দেশ মোতাবেক সম্পন্ন করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, শিশুটির লাশ ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে দাফনের ব্যবস্থা করা হবে।
.png)
বুধবার রাত ১টার দিকে জেলা শহরের পূর্ব মেড্ডা (সেকশনের) পাশে খাল থেকে পলিথিতে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, জেলা শহরের পূর্ব মেড্ডার পাশে খাল থেকে স্থানীয় বাসিন্দারা বাচ্চার কান্না শুনতে পায়। পরে বাসিন্দারা নৈশ প্রহরী বাসির মিয়াকে জানালে নৈশ প্রহরী লোকজন জড়ো করেন। পরে স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া ৯৯৯ কল করে পুলিশকে নবজাতকের কথা জানান। পরে পুলিশ ও সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল আমিন জুয়েল, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীন, গালিব, সোহান, আরিফ ও বাবুসহ স্থানীয়রা পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে খাল থেকে জীবিত উদ্ধার করেন।
নৈশ প্রহরী বাসির মিয়া জানান, খাল থেকে বাচ্চার কান্না শুনতে পায় স্থানীয় মানুষজন। নবজাতকটি পলিথিনে মোড়ানো ছিলো। চিকা নবজাতের এক পাশের গাল কামড়ে ক্ষত করে। এতে বাচ্চাটি বেশি কান্না করে।
সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল আমিন জুয়েল বলেন, আমার বন্ধু সোহাগ ৯৯৯ কল করে পুলিশকে নবজাতকের কথা জানান। পরে খাল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে সোহাগ নিয়ে আসে। পথিথিনের ভেতর চিকা ছিলো, চিকা কামড়ে নবজাতকের এক পাশের গাল ক্ষত করে ফেলেছে। নবজাতকটি মেয়ে ছিল। পরে পুলিশ ও নবজাতকটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই।