ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট বিক্রির সময় এক কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট বিক্রির সময় এক কালোবাজারি আটক
আটককৃত আমিন মিয়া। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট কালোবাজারি করার সময় আমিন মিয়া নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়। 

আটক আমিন মিয়া (৩২) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুনিয়াউট এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আমিন মিয়াকে সকালে রেলস্টেশনে হাঁকডাক করে বেশি দামে টিকিট বিক্রি করা সময় আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১৫টি আসনের ৬টি টিকিট পাওয়া যায়।

Advertisement

তিনি আরো জানান, কালোবাজারিতে টিকিট বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে এর আগেও একটি মামলা হয়েছে। এখন আরো একটি নতুন মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!