ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০২, ১২ ফেব্রুয়ারি ২০২৪
নীলফামারীতে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেফতার
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়

নীলফামারীতে টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। 

রোববার সন্ধ্যায় নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চিলাহাটি স্টেশন এলাকার নূর আলমের ছেলে আশরাফুল এবং একই এলাকার শুকারু হোসেনের ছেলে মিন্টু।

জানা যায়, আশরাফুল এবং মিন্টু দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে কম্পিউটার ব্যবহার করে রেলের ব্ল্যাক টিকিট তৈরি করে রেলওয়ে স্টেশন এলাকায় বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় রেলওয়ে স্টেশনে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নীলসাগর ট্রেনের তিনটি টিকিট, একটি পিসি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Advertisement

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!