রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার। এর আগে, শনিবার অভিযান চালিয়ে আট আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ওসমানীনগর উপজেলার বেতখাই গ্রামের শাহীন মিয়া (৩০), সিরাজুল ইসলাম প্রকাশ বাদশা মিয়া (৫০) ও তার স্ত্রী সুলতানা বেগম (৩০), মো. আব্দুল কাদির (৫০), মো. তজমুল আলী (৩৫), জবলু মিয়া (২৭), মো. আব্দুল গনির স্ত্রী আফিয়া বেগম (৫০) এবং সুফিয়া বেগম (৪৫)।
.png)
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কবরস্থানে যাতায়াতের রাস্তা নিয়ে উপজেলার বেতখাই গ্রামের জিলু মিয়া ও আনোয়ার হোসেনের সঙ্গে গণি মিয়া ও তার ভাইদের বিরোধ চলে আসছিল। এর জেরে গত শনিবার সকালে আব্দুল কাদিরের পক্ষের লোকজন আনোয়ার হোসেনের পক্ষের লোকজনের উপর অতর্কিত হামলা চালান। এতে আনোয়ার হোসেনসহ আটজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেনের মৃত্যু হয়।
এ বিষয়ে সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।