ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোর ও স্কুলপডুয়া ছাত্রদের পর্নো ভিডিও সরবরাহ করতেন তারা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
কিশোর ও স্কুলপডুয়া ছাত্রদের পর্নো ভিডিও সরবরাহ করতেন তারা
আটককৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার ভোরে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- ধামইরহাট উপজেলার মুকুন্দপুর এলাকার শ্রী নিত্য সরকার, জয়পুরহাটের সদর উপজেলার বিল্লা গ্রামের শাহিদ হোসেন এবং দোগাছী গ্রামের মো. সিফাত হোসেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে তিন যুবক ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে নিজেদের দোকানে কম্পিউটারের হার্ডডিস্কে পর্নো ভিডিও এবং অশ্লীল সিনেমা ও গানের ভিডিও রেখে ব্যবসা করে আসছিলেন। টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুলপডুয়া ছাত্রদের কাছে এসব ভিডিও সরবরাহ করতেন তারা। 

Advertisement

র‍্যাব আরো জানায়, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় মঙ্গলবার ভোরে মঙ্গলবাড়ী বাজারে তাদের দোকানে অভিযান চালানো হয়। এ সময় তিন যুবককে আটক করা হয়। পরবর্তীতে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। 

ধামইরহাট থানার ওসি (তদন্ত) হাবিব বলেন, র‍্যাবের হাতে আটক তিন যুবকের মধ্যে দুজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!