ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে বাবাকে মারধর করায় ছেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
চাঁদপুরে বাবাকে মারধর করায় ছেলের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর সদর উপজেলায় বাবা বশিরুল্লাহ পাটওয়ারীকে মারধর করায় ছেলে ফারুক হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগাদী ইউনিয়নের সোবহানপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সকালে সদর উপজেলার বাগাদীতে বাবার ওপর আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। জিজ্ঞাসাবাদে বশিরুল্লাহ পাটওয়ারীর ছেলে ফারুক দোষ স্বীকার করেন। ফলে তার অপরাধ আমলে নিয়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

স্থানীয়রা জানান, কারাদণ্ডপ্রাপ্ত ফারুকরা তিন ভাই। তার বড় ভাই রয়েছে একজন এবং ছোট ভাই একজন। ফারুক একসময় অটোরিকশা চালাতেন। মাদকের সঙ্গে জড়িয়ে বিপদগামী হন তিনি। যে কারণে তার স্ত্রী একাধিকবার বাবার বাড়ি চলে যান। বাবার সঙ্গে এ ধরনের আচরণ অহরহ করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলমসহ পুলিশ সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!