ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় এক ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
নওগাঁয় এক ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় বিএমডিসির রেজিস্ট্রেশন না থাকা সত্ত্বেও চিকিৎসক পরিচয়ে নিয়মিত রোগী দেখার অভিযোগে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্র্যাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে শহরের দয়ালের মোড় এলাকার হেলথ কেয়ার ল্যাবে অভিযান চালিয়ে ওই ভুয়া চিকিৎসককে এ কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. রবীন শীষ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিএমডিসির রেজিস্ট্রেশন না থাকা সত্ত্বেও নামের পাশে ডাক্তার ব্যবহার করে রোগীদের সঙ্গে বেশ কয়েক বছর ধরে প্রতারণা করে আসছিলেন মিজানুর। এর আগে, একই অপরাধে তার কারাদণ্ড হয়েছিল। বর্তমানে নিজেই একটি ডায়াগনস্টিক সেন্টার খুলে সেখানে ডাক্তার সেজে নিয়মিত রোগী দেখতেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেলে তাকে এ অপরাধে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

অভিযানে নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আশিষ কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. রিফাত হাসান ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!