রোববার রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. কাবেল হোসেন গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের ফরাজীপাড়ার মৃত আমির ফরাজির ছেলে।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি কাবেল হোসেন ওরফে কাবিল তার নিজ বাড়িতে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার নামে কুষ্টিয়ার দৌলতপুর থানায় ২০১৮ সালের ২৯ আগস্ট একটি মাদক মামলা হয়। মামলায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কাবেল হোসেন ওরফে কাবিলকে সোমবার মেহেরপুর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
.png)