ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে মাদকসেবীর কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১২, ৭ ফেব্রুয়ারি ২০২৪
মেহেরপুরে মাদকসেবীর কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে মাদক সেবনের দায়ে লালন শেখ নামে এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত লালন শেখ মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার আবুল কাশেমের ছেলে।

জানা যায়, দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ড নতুন পাড়া থেকে মাদক সেবন করার সময় লালন শেখ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

Advertisement

এ তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। তিনি জানান, মাদকসেবী লালন শেখ তার দোষ স্বীকার করায় তাকে তিন মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!