বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বেতিলা গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। দণ্ডপ্রাপ্ত সুমন একই গ্রামের বাসিন্দা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক হামিমুর রশীদ জানান, বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলায় গাঁজা সেবনরত অবস্থায় সুমন কাজী নামে এক মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
.png)