ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপহরণের পর ধর্ষণ, আসামির ৪৪ বছরের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ২৪ জানুয়ারি ২০২৪
অপহরণের পর ধর্ষণ, আসামির ৪৪ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

নাটোরে তরুণীকে অপহরণের পর ধর্ষণের দায়ে দুলাল দাস (৩৮) নামের এক ব্যক্তিকে ৪৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এ মামলায় একজনকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৩ জুলাই রাত পৌনে ৮টার দিকে বাগাতিপাড়া উপজেলার এক তরুণী নিজবাড়ি থেকে পাশের বাড়িতে যাচ্ছিলেন। এসময় আসামি দুলাল দাস ও নিজাম উদ্দিন ঐ তরুণীকে অপহরণ করে একটি আখের খেতে নিয়ে যান। সেখানে নিজামের সহায়তায় দুলাল তাকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর চিৎকারে লোকজন ছুটে আসলে আসামিরা পালিয়ে যান।

Advertisement

এ ঘটনায় বাগাতিপাড়া থানায় মামলা হয়। মামলার তদন্ত শেষে একই বছরের ২৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে মামলাটি বিচারের জন্য নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসে। আজ দুপুরে সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!