মঙ্গলবার বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক ও অতিরিক্ত দায়রা জজ ফারজানা ইয়াসমিন পৃথক রায়ে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মুস্তাফা রাজা ও অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
.png)
সাজাপ্রাপ্তরা হলেন- বেনাপোল অগ্রণী ব্যাংক এলাকার রফিকুল ইসলামের ছেলে জাহান্দার আলম হিমু ও শার্শার কন্যাদহ গ্রামের মজনু মিস্ত্রির ছেলে রাজু হোসেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৩ জুন কোতোয়ালি পুলিশ যশোর-বেনাপোল সড়কের তেঘরিয়া মোড়ে যাত্রীবাহী বাস তল্লাশি চালায়। এ সময় জাহান্দার আলম হিমুর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। ঐ মামলায় আজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেন।
অপরদিকে, ২০১৮ সালের ১ জানুয়ারি শার্শা পুলিশ কন্যাদহ বাজারে অভিযান চালিয়ে রাজু হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়। ঐ মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।