ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে কাঠমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ১৬ জানুয়ারি ২০২৪
লক্ষ্মীপুরে কাঠমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে কাঠমিস্ত্রি রিয়াজ হোসেন হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কাউসার হোসেন ও রাকিব হোসেন। কাউসার সদর উপজেলার মান্দারী ইউপির পশ্চিম যাদিয়া গ্রামের আবু তাহেরের ছেলে ও রাকিব তেওয়ারীগঞ্জ ইউপির বিনোদধর্মপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

Advertisement

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হত্যার ঘটনায় আসামি কাউছার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে রিয়াজকে অপহরণের কথা বলে অপর আসামি রাকিব তার স্বজনদের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জবানবন্দি দিয়েছেন। দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণিত হয়। রায়ের সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারের পর থেকে তারা কারাগারেই ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!