একই মামলার অন্য ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার জরিমানা এবং আরেক ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
.png)
দণ্ডপ্রাপ্ত প্রেমিক ইউনুছ আলী (২৭) আড়াইহাজারের বিষনন্দী এলাকার আব্দুল ওহাবের ছেলে। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্র জানা যায়, ভিকটিম প্রেমিকা হলেন ফাতেমা (২৩)। তিনি তার নানিবাড়ি আড়াইহাজারে মানিকপুর বসবার করতেন। সেখানে থাকা অবস্থায় ইউনুছ আলীর সঙ্গে পরিচয়। ইউনুছ সম্পর্কে তার আত্মীয় হয়। একপর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেইসঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কও হয় কয়েকবার। কিন্তু তাদের এই প্রেমের সম্পর্ক মেনে নিচ্ছিল না ইউনুছের পরিবার। যার কারণে ইউনুছ আলী সম্পর্ক বিচ্ছিন্ন করেন।
এদিকে, সম্পর্ক বিচ্ছিন্ন করায় ফাতেমা মামলা করার ভয় দেখিয়ে আসছিলেন। এমতাবস্থায় ২০২০ সালের ১০ আগস্ট বিকেলে ফাতেমাকে ফোন করে নিয়ে যান ইউনুছ আলী। সেইসঙ্গে ইউনুছ ও ফাতেমা একসঙ্গে ঘুরাঘুরি করে রাত ১টায় মানিকপুর এলাকায় নিয়ে গলাটিপে হত্যা করেন। এরপর লাশটি গুম করার উদ্দেশ্যে মাটিচাপা দেওয়া হয়। এ ঘটনার চারদিন পর লাশ উদ্ধার করা হয়। সেইসঙ্গে আড়াইহাজার থানায় মামলা করা হয়। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ এ রায় দেন।