ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ২২ জানুয়ারি ২০২৪
স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষক ইব্রাহীমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালত।

সোমবার সকালে ট্রাইব্যুনালের বিচারক এ. ই. এম. ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন। 

রায়ে বলা হয়, গত ১৫ জুলাই ২০১১ সালে রাঙ্গামাটির লংগদু উপজেলার উল্টাছড়ি এলাকায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণ করেন শিক্ষক ইব্রাহীম। পরবর্তী সময়ে ভুক্তভোগীর বাবা লংগদু থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

রায়ে আরো বলা হয়, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়। তাই আসামি মো. ইব্রাহীমকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় অপরাধ দোষী সাব্যস্ত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। আসামিকে ৯০ দিনের মধ্যে এই জরিমানার অর্থ বিধি মোতাবেক জমা দানের নির্দেশ দেন আদালত। পরিশোধিতকৃত অর্থ এই মামলার ভুক্তভোগী ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবেন বলেও জানানো হয়।

আসামিপক্ষের আইনজীবী কাজী মঈনুল ইসলাম হাসান বলেন, এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। আশা করছি, আমরা সেখানে তাকে নির্দোষ প্রমাণ করতে পারব।

রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। আশা করি, এ রায় থেকে শিক্ষকদের দ্বারা এমন অপরাধ সমাজে আর সংগঠিত হবে না।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!