ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের ফাঁকা কেবিনে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, এটেনডেন্ট গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ১৭ জানুয়ারি ২০২৪
ট্রেনের ফাঁকা কেবিনে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, এটেনডেন্ট গ্রেফতার
লালমনি এক্সপ্রেস ও ইনসেটে গ্রেফতারকৃত এটেনডেন্ট আক্কাস আলী

লালমনি এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় রেলওয়ে এটেনডেন্ট আক্কাস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাট জিআরপি থানায় মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওই শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে। তার পরিবারের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ওসি ফেরদৌস আলী জানান, রাতে জয়দেবপুর রেলস্টেশনে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী লালমনি এক্সপ্রেসে উঠে পড়ে। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় ওই এটেনডেন্ট তার কক্ষে নিয়ে যায়। একপর্যায়ে কেবিন ফাঁকা পেয়ে সকাল ৮টার দিকে তাকে ধর্ষণ করেন। পরে মেয়েটির চিৎকারে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করেন ও অভিযুক্ত আক্কাস আলীকে আটক করেন।

Advertisement

ওসি ফেরদৌস আলী জানান, এ ঘটনায় রেলওয়ে থানার এএসআই রুহুল আমিন বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে। মেডিকেল টেস্টের জন্য ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মেয়েটির পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!