ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে প্রবেশ করে বিধবাকে ধর্ষণ, কারাগারে গেলেন যুবক

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ১৫ জানুয়ারি ২০২৪
ঘরে প্রবেশ করে বিধবাকে ধর্ষণ, কারাগারে গেলেন যুবক
ফাইল ছবি

নওগাঁয় বিধবা নারীকে ধর্ষণের মামলায় আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর রাত ১১টায় জেলার সাপাহার উপজেলার হুজরাপুর গ্রামের ৩০ বছরের এক বিধবা নারীকে একই গ্রামের আব্দুল মজিদের ছেলে তাসিকুল (৩৫) শয়নঘরে প্রবেশ করে ধর্ষণ করেন। ধর্ষণের শিকার নারী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত শেষে ঘটনার সত্যতা রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করে।

Advertisement

আদালত ২০২৩ সালের ২৯ নভেম্বর অভিযোগ আমলে নিয়ে তাসিকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পলাতক থাকার পর সোমবার তাসিকুল আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে আদালত উভয় পক্ষের শুনানি জামিনের দরখাস্ত নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

তাসিকুলের পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট আবু মাসউদ। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন বিশেষ পি.পি. অ্যাডভোকেট মো. মকবুল হোসেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!