বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় রায়পুরা থানায় অভিযোগ করে। ঐ দিন বিকেলে উপজেলার হাইরমারা বীরকান্দি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
উপজেলার হাইরমারা ইউপির বীরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত সোলায়মান মিয়া ওই এলাকার গনি মিয়ার ছেলে।
.png)
জানা যায়, অভিযুক্ত সোলাইমান ভুক্তভোগীর আত্মীয়। সেই সুবাদে প্রায়ই ভুক্তভোগীর বাড়িতে আসা যাওয়া করতেন। গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের কোনো একদিন ভুক্তভোগীকে একা পেয়ে সুকৌশলে ভয় ভীতি দেখিয়ে ধর্ষণ করেন সোলায়মান। পরবর্তীতে অভিযুক্ত বৃদ্ধ ওই নারীকে প্রাণনাশের হুমকি ও ভয় ভীতি দেখিয়ে গোপনে গর্ভপাতের ওষুধ খাওয়ায়। গত ২৭ ডিসেম্বর ভুক্তভোগী ওই নারী অসুস্থ হলে তার স্বজনরা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে গর্ভবতী হওয়ার কথা নিশ্চিত করেন। পরে ভুক্তভোগী ওই নারী জানান ৩ মাস আগে সোলাইমান মিয়া তাকে ধর্ষণ করেন।
রায়পুরা থানার এসআই রাতুল হাসান বলেন, এ ঘটনায় অভিযোগের পর অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।