ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রায়পুরে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, তিন বখাটে কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫১, ১৬ জানুয়ারি ২০২৪
রায়পুরে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, তিন বখাটে কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে তিন বখাটেকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বিকেলে নারী ও শিশুর ট্রাইব্যুনাল আদালতের বিচারক তাদের কারাগারে পাঠান।

এর আগে, তিন বখাটে শুভ ইসলাম রিফাত, মুরাদ হোসেন ও হাছান সাগরকে উপজেলার সোনাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে মাদরাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও করার অভিযোগ এনে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গ্রেফতারকৃত ও তাদের পরিবার সদস্যসহ ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন।

রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার জানান, অভিযুক্তরা নেশাগ্রস্ত ও তাস খেলে। গত বছরের ২৬ অক্টোবর তারা ঐ ছাত্রীকে মাদরাসা থেকে যাওয়ার পথে কথা আছে বলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। পরে সেখানে কোমলপানীয়ের সঙ্গে নেশাগ্রস্ত দ্রব্য মিশিয়ে তাকে পান করায়। এ সময় শুভ ইসলাম রিফাত ঐ ছাত্রীটিকে ধর্ষণ করে ও মুরাদ হোসেন সেই ঘটনা ভিডিও ধারণ করে রাখে। ঘরের বাইরে পাহাড়ায় থাকে হাছান সাগর। 

Advertisement

তিনি আরো জানান, এরপরে তারা ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ও পরিবারের সদস্যদেরকে ম্যাসেজ আকারে পাঠায়। ক্ষতিগ্রস্ত ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করলে তিনজনকে গ্রেফতার করে আদালতর মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!