ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
নড়াইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

নড়াইলে মাদক মামলায় তরিকুল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার দুপুরে নড়াইল জেলা অতিরিক্ত দায়রা জজ জনাব আকরাম হোসেন এ রায় দেন। তরিকুল ইসলাম যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুর গ্রামের মৃত নেছার আলী সরদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৮ ডিসেম্বর নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী গ্রামের ফাজেল মোল্যা রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ তরিকুলকে আটক করা হয়। এ ঘটনায় কালিয়া থানায় একটি মাদক মামলা হয়। ঐ মামলা পাঁচজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এ রায় দেন আদালত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!