ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
মাদক ও হত্যা মামলা

ফরিদপুরে পৃথক মামলায় দু’জনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
ফরিদপুরে পৃথক মামলায় দু’জনের যাবজ্জীবন
কারাগারে নেয়া হচ্ছে আসামিকে। ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে মাদক মামলায় লিপি বেগম (৪৫) ও হত্যা মামলায় এখলাস মোল্যা (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যা মামলায় দু’জনকে খালাস দেওয়া হয়েছে।

রোববার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলতের বিচারক শিহাবুল ইসলাম এ দুটি মামলার রায় দেন। আসামিরা রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ মে রাতে ঢাকাগামী একটি বাস থেকে কামারখালি ব্রিজের কাছে পুলিশের চেকপোস্টে ৮০০ গ্রাম হেরোইনসহ লিপিকে আটক করা হয়। আটক লিপি বেনাপোল সরদারপাড়ার মতিয়ার সরদারের স্ত্রী। এ ঘটনায় মধুখালী থানায় মামলা হয়।

Advertisement

অন্য মামলাটি ২০২০ সালের ২৫ মার্চের। মোবাইল চুরির ঘটনা কেন্দ্র করে চরভদ্রাসন উপজেলার চরসুলতানপুর গ্রামের মঙ্গল শেখের ছেলে রাজমিস্ত্রি সবুজ শেখকে ডেকে নিয়ে চাকু ও ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা শেখ মঙ্গল বাদী হয়ে এখলাস মোল্লা, সুজন শেখ ও সজিব শেখের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার অপর দুই আসামিক খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি এপিপি অ্যাডভোকেট সানোয়ার হোসেন পৃথক মামলায় দু’জনকে যাবজ্জীবন ও অপর দু’জনের খালাস প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!