সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আ ন ম ইলিয়াছ এ রায় ঘোষণা করেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এম. কেরামত আলী আকন্দ। মামলার তথ্যের বরাত দিয়ে তিনি জানান, মাছ ব্যবসা নিয়ে শত্রুতার জেরে ২০১৫ সালের ২৯ মার্চ রাতে নরসিংদীর বড় বাজারের মাছপট্টিতে অজিত চন্দ্র বর্মণসহ কমল বর্মণ ও ধনা দাস নামে আরো দুইজন অনিল চন্দ্রকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় নিহত অনিল চন্দ্র বর্মণের মা জলদা বর্মণ বাদী হয়ে তিনজনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি অজিত চন্দ্র দাসকে অভিযুক্ত করে এবং অপর দুইজনকে অব্যাহতির আবেদন জানিয়ে আদালতে অভিযোগ দাখিল করেন।
.png)
এ মামলায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ আদালত আসামি অজিত চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।