মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রুবেল হোসেন এবং একই গ্রামের নিয়ামুল হকের ছেলে হযরত আলী। তাদের মধ্যে হযরত আলী পলাতক রয়েছেন।
.png)
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, করোনাকালে স্কুল বন্ধ থাকায় ২০২০ সালের ১৯ নভেম্বর নানার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল তাজিমুল। পরে রাত সাড়ে ১০টার দিকে নাচোল উপজেলার চিনিশল্লা গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির পাশে বালিচাপা অবস্থায় তার মরদেহ পাওয়ায় যায়। এ ঘটনার পরের দিন ২০ নভেম্বর স্কুলছাত্র তাজিমুলের নানা আব্দুল ওহাব বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে নাচোল থানার এসআই গোলাম রসুল ২০২১ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।