ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত মো. মিলন

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন তক্কারমাঠ এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মিলনকে গ্রেফতার করে র‌্যাব।

বুধবার বিকেলে র‌্যাব-১১ প্রেস রিলিজে এ তথ্য দিয়ে নিশ্চিত করেছে। এর আগে, সদর উপজেলার তক্কারমাঠ থেকে মিলনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিলন ফতুল্লার পাগলা বৈরাগি বাড়ির এলাকার রশিদ মিয়ার ছেলে।

Advertisement

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম জানান, মাদক মামলা হওয়ার পরে আসামি মিলন জামিনে বের হয়ে আত্মগোপন চলে যান। পরবর্তীতে আদালত মিলনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!