ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুবর্ণচরে গণধর্ষণ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
সুবর্ণচরে গণধর্ষণ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতার মো. মিন্টু ওরফে হেলাল উপজেলার মধ্যম বাগ্যা গ্রামের আরব আলীর ছেলে। রোববার ঢাকার যাত্রাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।  

জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর রাতে স্থানীয় রুহুল আমিনের নেতৃত্বে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেওয়ার জেরে এ ঘটনা ঘটে।

Advertisement

ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ মার্চ অভিযোগপত্র দেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক জাকির হোসেন। গত ৫ ফেব্রুয়ারি গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ১০ জনের ফাঁসি ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ মামলার পলাতক একমাত্র আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিন্টু ওরফে হেলালকে র‌্যাব-১০ এর সহযোগিতায় গ্রেফতার করে চরজব্বর থানা পুলিশ।

চরজব্বর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।   

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!