ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রূপগঞ্জে হত্যা মামলায় বড় ভাইয়ের ফাঁসি, ছোট ভাইয়ের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ২০ ফেব্রুয়ারি ২০২৪
রূপগঞ্জে হত্যা মামলায় বড় ভাইয়ের ফাঁসি, ছোট ভাইয়ের যাবজ্জীবন
ফাইল ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা মামলায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ড ও ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পোরাব এলাকার জীবন সরকারের বড় ছেলে অনুকূল সরকার ও ছোট ছেলে সহদেব সরকার। এর মধ্যে অনুকূল সরকারকে মৃত্যুদণ্ড ও সহদেব সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুজ্জামান বুলবুল।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পোরাব এলাকার বাসিন্দা অভিনাষের সঙ্গে জমি নিয়ে দণ্ডপ্রাপ্তদের বিরোধ চলছিল। তারা একে অপরের প্রতিবেশী। ২০২০ সালের ১ এপ্রিল অভিনাষের বাড়ির জমি মাপা করা হচ্ছিল। সেসময় আসামিরা ধারালো চাপাতি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে অভিনাষের পরিবারের ওপর হামলা চালায়।

এ সময় অভিনাষ এগিয়ে এলে আসামিরা বল্লম দিয়ে তাকে আঘাত করেন। সেইসঙ্গে তার পরিবারের সদস্যরাও আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে অভিনাষ মারা যান।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আজ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত একজনকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!