ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে নারী হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
নাটোরে নারী হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন
ফাইল ফটো

নাটোরের লালপুরে এক অজ্ঞাত নারীকে হত্যার দায়ে আসাদুল ইসলাম ও টুটুল আলী নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

একইসঙ্গে মামলার অপর দুটি ধারায় আরো চার বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) মোছা. কামরুন নাহার বেগম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম লালপুর উপজেলার হাবিবপুর গ্রামের সানোয়ার হেসেনের ছেলে ও টুটুল আলী আড়বাব মধ্যপাড়া গ্রামের মানিক আলীর ছেলে।

Advertisement

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৭ অক্টোবর সকালে লালপুর উপজেলার ডাহরশৈলা গ্রামের একটি মাদরাসার পাশে লিচু বাগানে এক অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরবর্তীতে এ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সত্যতা পেয়ে দণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম ও টুটুল আলীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!