ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৯

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৯
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের মোসলে উদ্দিন (২৪), আলীপুর গ্রামের মারুফ হোসেন হৃদয় (২২), মো. সোহেল (২৫), মধ্যম নাজিরপুর গ্রামের শাহাদাত হোসেন সাগর (২৪), অনন্তপুরের মো. মিঠু (২৪), মো. রায়হান (২২) নাজমুল ইসলাম (২৫), নাজিরপুরের মীর সাব্বির (২২) ও মো. শিমুল (২২)।  

Advertisement

পুলিশ জানায়, রাত ১টার দিকে ১২-১৩ জনের সশস্ত্র ডাকাতদল ডাকাতির জন্য উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরবজলুল করিম গ্রামের রফিকের পরিত্যক্ত ফ্যাক্টরির সামনে সমবেত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানার একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৯ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে। ওই সময় অজ্ঞাত ৩-৪ জন ডাকাত পালিয়ে যান। এ সময় পুলিশ ১টি ধারালো ছুরি, ১টি লোহার দা, ২টি গ্রিল কাটার, ২টি লোহার রড, ২টি লোহার পাইপ, ১টি এসএস পাইপ, ১টি মোটা দড়ি ও একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করে।

চরজব্বর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে পৃথকভাবে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!