মঙ্গলবার রাতে উপজেলার বড়দারোগাহাটের উত্তর ফেদাইনগর ও ফুলগাজী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উত্তর ফেদাইনগর এলাকায় একুশে টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর হাসান ফেরদৌসের বাড়ির দরজার তালা ভেঙে ঢুকে তত্ত্বাবধায়ক মো. রফিক মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ডাকাত দল। তারা ঘরের আলমারি খুলে লুটপাট চালায়। পরে পাশের গ্রাম ফুলগাজীতে আমান উল্লাহ মেম্বার ও নাদেরুজ্জামানের বাড়িতে ঢুকে টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান
জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
.png)
সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা মামলা করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।