[ দেশজুড়ে ]
মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হেলথকার্ড বিতরণ
শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হেলথকার্ড বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জে স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসার সুযোগ তৈরিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হেলথকার্ড বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের সরকারি সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষা ফ্রিতে করতে পারবে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার বজ্রযোগীনী জে কে উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে হেলথকার্ড বিতরণ করে কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনা মো. সাবিরুল ইসলাম। এদিন আড়াই শতাধিক ছাত্র ও ছাত্রীর মাঝে হেলথকার্ড বিতরণ করেন প্রধান অতিথি।
জানা যায়, এই কার্ডের মাধ্যমে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চতা, ওজন, কোভিড, দৃষ্টিশক্তি পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়ের নিয়মিত চেক আপ করতে পারবে। সেই সঙ্গে কার্ড প্রদর্শন করে সরকারি চিকিৎসা কেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু জাফর রিপন, উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিসসহ বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মুন্সীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!