মুন্সীগঞ্জে হাজী রেস্তোরাঁ অ্যান্ড ফাস্টফুডকে লাখ টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও অনুমোদনহীন পণ্যসামগ্রী ব্যবহার করাসহ নানা অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জ শহরের হাজী রেস্তোরাঁ ও ফাস্টফুড নামের এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সোমবার দুপুর ১ টার দিকে জেলা শহরের সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।
জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মারুফা হক জানান, শহরের হাজী রেস্তোরাঁ ও ফাস্টফুডে অভিযান চলাকালে দেখা যায়, অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি করা, একই তেল বারবার ব্যাবহার করা, অনুমোদনহীন ও নিম্ন মানের পণ্যসামগ্রী খাবারে ব্যবহার করা করা হচ্ছে। যেগুলো মানব দেহের জন্য ক্ষতিকর। এছাড়া প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকাসহ নানা অসঙ্গতি পাওয়ায় ওই প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।
তিনি বলেন, ধারাবাহিকভাবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় পুলিশের পাশাপাশি এ অভিযানে আরো সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন অফিসের সেনেটারি ইন্সপেক্টর গাজী আমিন।