ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিশেষ পোশাকে মাদক পাচারকালে নানা-নাতি গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
বিশেষ পোশাকে মাদক পাচারকালে নানা-নাতি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

জ্যাকেটের ভেতর পরা ছিলে বিশেষ কায়দায় বানানো পোশাক। এরমধ্যে ছিল অনেকগুলো পকেট। সেখানে লুকিয়ে রাখাছিল ফেনসিডিলের বোতল। দিনাজপুরে এমন অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা চালিয়েও শেষ রক্ষা হয়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) অভিযানে মাদক পাচারকারী নানা-নাতিকে গ্রেফতার হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হাবড়া এলাকার আবুবক্কর সিদ্দীকের ছেলে রবিউল ইসলাম ওরফে জুয়েল (২৮) ও মধ্যপাড়া এলাকার হাসানুর রহমানের ছেলে নুর মোহাম্মদ (২১)। তারা সম্পর্কে (সৎ) নানা-নাতি।

Advertisement

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর জানান, গোপন সংবাদ পেয়ে রোববার দিবাগত গভীর রাতে ডিএনসির একটি দল সদরের আউলিয়াপুর ইউনিয়নের হাজীপাড়া রোডে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে একটি প্লাস্টিক ব্যাগে, মোটরসাইকেল সিটের নিচে ও আসামির শরীর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট ৫৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ও তার সহযোগী নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!