রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ অভিযান চালায় পুলিশ।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, রোববার গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবিরের নেতৃত্বে কার্পাসডাঙ্গা ক্যাম্পের একদল পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রাত সাড়ে ৯টার দিকে কানাইডাঙ্গা গ্রামের কবরস্থান মোড়ে সুবলপুরগামী পাকা রাস্তার ওপর হতে ৪৫ বোতল ফেনসিডিল ও একটি পিকআপসহ মাসুদ রানাকে আটক করা হয়।
.png)
দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবির জানান, আটককৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।