ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শপিংব্যাগে ইয়াবা পাচারকালে মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ১৯ জানুয়ারি ২০২৪
শপিংব্যাগে ইয়াবা পাচারকালে মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে ১ হাজার ৫৬০ ইয়াবাসহ মো. খোকন মিজি (৫২) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। খোকন মিজি সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকার মৃত হানিফ মিজির ছেলে। 

শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত খোকনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় পৌর ১৩নং পৌর ওয়ার্ডস্থ ওয়ারলেস মোড় সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ। এ সময় মো. খোকন মিজির সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৫৬০ ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য ৪৬ হাজার ৮০০ টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়েছে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!