এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঘা থানাধীন ৫নং বাউশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আড়পাড়া গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে শামীম আহম্মেদকে আটক করা হয়। এ সময় হেরোইন ৪৮ গ্রাম, ইয়াবা ১৫৯, মোবাইল ১টি ও সিমকার্ড ২টি জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, জব্দকৃত আলামত হেরোইন ও ইয়াবা বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলেন। তার বিরুদ্ধে জেলার বাঘা থানায় মামলা প্রক্রিয়াধীন।
.png)
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।