ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে মিট প্রসেসিং প্ল্যান্টের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
জয়পুরহাটে মিট প্রসেসিং প্ল্যান্টের উদ্বোধন
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজারজাত উন্নতকরণ উপ-প্রকল্পের আওতায় মিট প্রসেসিং প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। 

রোববার দুপুরে জয়পুরহাটের মঙ্গলবাড়ি এলাকার পেচুলিয়াতে প্ল্যান্টের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মহির উদ্দিন।   

জাকোস ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম বাদশার সভাপতিত্বে আরো উপস্থিত ছিরেন জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা ডা. খুরশিদ আলম, কৃষিবিদ ওবাইদুর রহমান, ডা. জহুর আলী, আল মদিনা মিট প্রসেসিং প্ল্যান্টের উদ্যোক্তা আব্দুল মান্নান প্রমুখ।

Advertisement

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় জাকোস ফাউন্ডেশন তত্ত্বাবধানে এই প্ল্যান্টের মাধ্যমে ভোক্তারা কম মূল্যে চাহিদামতো পরিমাণ নিরাপদ পোল্ট্রি মুরগি, হাঁস ও গরু-ছাগলের মাংস কিনতে পারবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!