ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
জয়পুরহাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
ফাইল ফটো

জয়পুরহাটে হত্যা মামলায় সুমন মিয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সুমন মিয়া জয়পুরহাট সদর উপজেলার পলিকাদোয়া গ্রামের সুজাউলের মেয়ের জামাই। তার বাবার নাম নুরুন্নবী।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত সুমন মিয়া পলিকাদোয়া গ্রামে ঘর জামাই থাকতেন। এ ব্যাপারে একই গ্রামের মৃত মহিম উদ্দিনের ছেলে আমির হোসেন আসামি সুমনকে তাচ্ছিল্য করেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।

২০০৮ সালের ২৮ আগস্ট বিষয়টি নিয়ে আমির আসামি সুমনের শশুর বাড়িতে যান। সেখানে আসামির সঙ্গে তার তর্কবিতর্ক হয়। এরই একপর্যায়ে সুমন ভিকটিমের ঘাড়ের কাছে একটি ঘুষি মারেন। পরে সেখানেই মারা যান আমির।

এ ঘটনায় নিহতের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!