শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর আঞ্চলিক মহাসড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে গরু নিয়ে জয়পুরহাট শহরের নতুন হাট থেকে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে চড়ে অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে বাসায় ফিরছিলেন আলম হোসেন মৃধা। পথিমধ্যে বেলতলী এলাকায় ভটভটির চাকা পাংচার হয়। এতে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে আলম মৃধা ঘটনাস্থলেই মারা যান। এ সময় ভটভটিতে থাকা আরো তিনজন আহত হন।
.png)
জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউপি সদস্য আসলাম হোসেন জানান, এ ঘটনায় ভটভটিতে থাকা দুইটি গরুও মারা গেছে।
জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।