ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৪
মাদারগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
প্রতীকী ছবি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় তানিশা নামের পাঁচ বছরের এক শিশুর নিহত হয়েছে। নিহত শিশু তানিশা উপজেলার বালিজুড়ী পশ্চিমপাড়ার বাবু মিয়ার মেয়ে।

শনিবার বিকেলে উপজেলার শিধুলি ইউনিয়নের সাইটের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে মেয়েটি তার পরিবারের লোকজনের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকযোগে একই উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার থেকে সাইটের ব্রিজের বিন্নাফৈর এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে সাইটের বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

Advertisement

মাদারগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শিশু নিহতের ঘটনায় অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!