ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাহ আমানতে ৬৪ সোনার বার উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
শাহ আমানতে ৬৪ সোনার বার উদ্ধার
ফাইল ফটো

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা একটি ফ্লাইট থেকে ৬৪টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে বারগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মতিন।

তিনি বলেন, ওমান এয়ারের ফ্লাইটটি রাত ৮টায় শাহ আমানতে অবতরণ করে। ঐ ফ্লাইটে সোনার চালান আসছে বলে আমাদের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। এ সময় একটি আসনের নিচ থেকে ৬৪টি সোনার বার উদ্ধার করা হয়। তবে আসনটিতে কেউ ছিলেন না।

Advertisement

এ বিষয়ে তিনি আরো বলেন, এক যাত্রীর বিষয়ে আমাদের কাছে তথ্য ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!