ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় মাদক মামলায় জড়িত শিশুদের সঙ্গে কথা বললেন বিচারক

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
নওগাঁয় মাদক মামলায় জড়িত শিশুদের সঙ্গে কথা বললেন বিচারক
ফাইল ফটো

নওগাঁয় ভ্যালেন্টাইনস ডে’তে অপ্রাপ্ত বয়সে প্রেম সংক্রান্ত অপহরণ ও ধর্ষণ মামলার শুনানি হয়েছিল। বৃহস্পতিবার বেলা ১১টায় মাদক মামলায় জড়িত শিশুদের নিয়ে বসেন নওগাঁর শিশু আদালত-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার।

শিশু আইন অনুযায়ী শিশুদের জন্য আলাদা এজলাস তৈরি করে বিচারক মেহেদী হাসান তালুকদার তার এজলাসের নিচে চেয়ার-টেবিল বসিয়ে কথা বললেন শিশুদের সঙ্গে। মাদক মামলার শিশুদের মাদকের সঙ্গে না জড়িয়ে ধর্মীয় অনুশাসন মেনে চলা, পিতামাতার আদেশ মেনে চলা, পড়াশোনা অব্যাহত রাখা, আত্মনির্ভরশীল হওয়া এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থাকতে উদ্বুদ্ধ করেন বিচারক।

এদিন শিশুদের ২০টি মামলার শুনানি হয় এবং ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

Advertisement

উল্লেখ্য, দেশের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোর মধ্যে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন-২ নং ট্রাইব্যুনালেই একমাত্র শিশু মামলার শুনানির জন্য বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। অন্য সব আসামিদের সংস্পর্শে যাতে না আসে সেজন্য জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এই উদ্ভাবনী চিন্তাশক্তি ব্যবহার করেছেন। যা এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!